সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে খেলবে যারা

0
সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে খেলবে যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, ভারত , নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আগামীকাল (৪ মার্চ) থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, আর বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

আইসিসি জানিয়েছে, বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে রিজার্ভ ডে’র ব্যবস্থা থাকবে। নকআউট পর্বের ক্ষেত্রে দুই ইনিংসের কমপক্ষে ১০ ওভার খেলা প্রয়োজন। নির্ধারিত দিনে খেলা পুরোপুরি শেষ না হলে ৯০ মিনিট বাড়ানো হবে। এরপরও খেলা সম্ভব না হলে রিজার্ভ ডেতে বাকি অংশ অনুষ্ঠিত হবে, যেখানে বাড়তি ১২০ মিনিট সময় রাখা হয়েছে। যদি নির্ধারিত দিনে এক ওভারও খেলা না হয়, রিজার্ভ ডেতে খেলা শুরু হবে শূন্য থেকে।

বৃষ্টির কারণে যদি মাঠে খেলা সম্ভব না হয়, তবে সুপার এইটের পয়েন্ট টেবিলের ভিত্তিতে ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। গ্রুপের শীর্ষে থাকা দলগুলো সুবিধা পাবে। সেক্ষেত্রে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বিজয়ী হিসেবে ফাইনালে উঠবে।

ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here