সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে শহীদ রঞ্জু স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন

0
সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে শহীদ রঞ্জু স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন

সিরাজগঞ্জে ৪ আগস্ট আন্দোলন চলাকালে শহরের বড়বাজারে ছাত্রলীগ-যুবলীগের গুলিতে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুর স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমা নামাজের পূর্বে জেলা বিএনপির সৌজন্যে সোহানুরের নিজ এলাকা মাছমুপুরে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক শামীম খান, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেতা টুকু বলেন, শহীদ রঞ্জুরা রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে। তাদের প্রতি সম্মান রাখবেন এবং শহীদদের পরিবারের প্রতি সবাই খেয়াল রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here