সিংড়ায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান, আটক ১

0
সিংড়ায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান, আটক ১

নাটোরের সিংড়ায় গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র ও দেশীয় অস্ত্র তৈরির কাঁচামাল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সোমবার রাত ১টার দিকে উপজেলার বামিহাল বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে অস্ত্র তৈরির তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল্লাহ (২৯) নামে একজনকে আটক করা হয়। 

পাশাপাশি মোটরসাইকেল গ্যারেজ থেকে একটি দেশি অস্ত্র ও দেশীয় অস্ত্র তৈরির মালামাল উদ্ধার করে। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়। 

আটক আব্দুল্লাহ পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামের বকুলের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here