শুধু পাকিস্তান নয়, চীনের সঙ্গেও সীমান্ত সংঘাত বড় চ্যালেঞ্জ : অনিল চৌহান

0
শুধু পাকিস্তান নয়, চীনের সঙ্গেও সীমান্ত সংঘাত বড় চ্যালেঞ্জ : অনিল চৌহান

পাকিস্তান নয়, চীনের সঙ্গে সীমান্ত সংঘাত ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। গতকাল শুক্রবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক সভায় তিনি একথা বলেন।

চৌহান বলেন, চীনের সঙ্গে সীমান্ত সমস্যার পরে ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হল পাকিস্তানের ছায়াযুদ্ধের মোকাবিলা করা।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তৃতীয় চ্যালেঞ্জ আঞ্চলিক অস্থিতিশীলতার মোকাবিলা এবং চতুর্থ চ্যালেঞ্জ ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধের মোকাবিলার জন্য ধারাবাহিক প্রস্তুতি চালিয়ে যাওয়া। 

চীনের সঙ্গে সীমান্ত বিরোধ এবং পাকিস্তানের ছায়াযুদ্ধের সমস্যা যে আগামী দিনেও থাকবে, সে কথাও স্পষ্ট করে জেনারেল চৌহান বলেন, আমাদের দুই প্রতিপক্ষই পরমাণু শক্তিধর। তাদের বিরুদ্ধে আমরা কী ধরনের পদক্ষেপ নিতে চাই, তা নির্ধারণ করা সবসময়ই একটি চ্যালেঞ্জ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here