লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

0
লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। শুক্রবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির ক্ষেত্রে ইরানের অন্যতম প্রধান শর্ত ছিল লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা। নতুন এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে সেই শর্ত বাস্তবায়নের পথ তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

লেবাননের স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে ওই মার্কিন কর্মকর্তা জানান, ওই সময় থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই সমঝোতার কাঠামো চূড়ান্ত করেছেন।

তবে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি স্বাক্ষরের পরও লেবাননে ইসরায়েলি হামলায় ১৮ জন নিহত হয়েছেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, সব ফ্রন্টে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে ইরান তাদের জানিয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলার জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে তেহরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here