র‍্যাঙ্কিংয়ে মারুফা-স্বর্ণার বড় লাফ

0
র‍্যাঙ্কিংয়ে মারুফা-স্বর্ণার বড় লাফ

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সর্বশেষ আইসিসি আপডেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তিনিই অবস্থান করছেন সবচেয়ে ওপরে।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে একাধিক টাইগ্রেস ক্রিকেটারের। টুর্নামেন্টজুড়ে দাপুটে পারফরম্যান্সে শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করে বাংলাদেশ।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন সোবহানা মোস্তারী। আগ্রাসী ব্যাটিং ও ধারাবাহিক ক্যামিও ইনিংসের সুবাদে ১৬ ধাপ এগিয়ে তিনি এখন রয়েছেন ৩৬ নম্বরে। তবে বিপরীতে কিছুটা পিছিয়েছেন শারমিন আক্তার সুপ্তা ১৩ ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ৪৮ নম্বর। ওপেনার দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৫ নম্বরে।

বোলিং বিভাগে যথারীতি বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছেন রাবেয়া খান, আগের মতোই ১৪ নম্বরে। নাহিদা আক্তার আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে। শেষ দিকে ফর্মে ভাটা পড়ায় ফাহিমা খাতুন তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৩ নম্বরে।

সবচেয়ে বড় লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার। ৪৩ ধাপ উন্নতি করে তিনি এখন ৭৪ নম্বরে। আর র‍্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন মারুফা আক্তার ২০৬ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা ১০০ এ জায়গা করে নিয়ে বর্তমানে রয়েছেন ৯২ নম্বরে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, আর বোলারদের তালিকায় এক নম্বরে আছেন তারই স্বদেশি অ্যানাবেল সাদারল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here