রোগীর কাছে যাচ্ছিল ইয়াবার চালান, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

0
রোগীর কাছে যাচ্ছিল ইয়াবার চালান, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কক্সবাজার সদর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা (২৭) ও জাগির হোসেন (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতালের সামনে সন্দেহভাজন ওই দম্পতির গতিবিধি নজরদারি করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, উদ্ধার ইয়াবার চালানটি হাসপাতালে ভর্তি এক রোগীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ওই রোগী ঘটনাস্থল থেকে সরে যান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ থেকে সিএনজিতে আসা এক দম্পতিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here