রংপুরে মাদকসহ চা-দোকানি গ্রেপ্তার

0
রংপুরে মাদকসহ চা-দোকানি গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ হাসান আলী (৫৫) নামে এক চা-দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নম্বর টুকুরিয়া ইউনিয়নের বটপাড়া মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে চা ব্যবসার আড়ালে তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, রংপুর সেনানিবাস ৬৬ পদাতিক ডিভিশনের অধীনে। এর ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গলের (মেক) নেতৃত্বে পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের সমন্বয়ে বৃহস্পতিবার রাতে সেনা ও পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here