গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী তার বাবা মরহুম হাজী আব্দুর রহিম সরকারের মৃত্যুবার্ষিকীতে শুক্রবার বাদ জুমা তার কবর জিয়ারত করেছেন। এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা কবর জিয়ারতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে মরহুম হাজী আব্দুর রহিম সরকারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী শামীম শিবলী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি এবং উপজেলা গণসংহতি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীবৃন্দ।

