মুসাব্বির হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ

0

ঢাকা মহানগর উত্তর শাখার স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার আগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ভাসানী মিলনায়তন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক আহসান হাবিব উজ্জ্বলসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ফ্যাসিবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচারের দাবি করেন। 

একই সঙ্গে বক্তারা বলেন, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও যুবদল সক্রিয়ভাবে মাঠে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here