মুন্সীগঞ্জ একটি সেমিপাকা নেট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পঞ্চসার এলাকার মালিপাথরে অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনে কাজ শুরু করে মুন্সীগঞ্জ ও কমলাঘাট ফায়ার স্টেশনের তিনটি ইউনিট।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে সেমিপাকা ঘরে রক্ষিত নেট, মেশিন ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে আর্থিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হওয়ার ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হবে।

