ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

0
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আর ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫২ শিশু মারা গেছে ময়মনসিংহ মেডিকেলে।

সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল থেকে প্রতিদিনের হাম তথ্য থেকে এ মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
 
মারা যাওয়া শিশুটির বাড়ি জেলার ত্রিশাল উপজেলার বৈলর এলাকায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আরো জানা যায়, এখন পর্যন্ত এখানে হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ২৭৯ জন শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মোট ২ হাজার ১৩০ জন। আজ ভর্তি রয়েছে ৯৭ জন শিশু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here