ভালুকায় ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

0
ভালুকায় ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় ৪০ লিটার দেশীয় মদসহ বাবুল শেখ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার বাবুল শেখ উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজির বাজার মসজিদ মার্কেট এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানা পুলিশ। অভিযানের সময় স্থানীয়দের সহযোগিতায় বাবুল শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বাবুল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here