বিশ্বকাপের প্রথম রাউন্ডে নেই হ্যাজলউড

0
বিশ্বকাপের প্রথম রাউন্ডে নেই হ্যাজলউড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দলের অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউডকে বিদায় নিতে হতে পারে বিশ্বকাপ থেকে।

অ্যাকিলিস ইঞ্জুরির কারণে আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না তিনি। পুনর্বাসনের কাজ চালিয়ে যেতে হ্যাজলউড থাকছেন সিডনিতেই। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে রিজার্ভ হিসেবে যোগ করা হয়েছে শন অ্যাবটকে।

এদিকে পাকিস্তান সফরে না যাওয়ার পর আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কলম্বোতে গ্লেন ম্যাক্সওয়েল, নাথান এলিস এবং টিম ডেভিড দলে যোগ দেবেন। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে অজিদের।

হ্যাজলউডের বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট এখনই কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়নি। নির্বাচক টনি ডোডেমেইড পরিষ্কার করে জানিয়েছেন, চেনা পরিবেশে থেকেই হ্যাজলউডের পুনর্বাসন চালিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে হয়েছে। তিনি মনে করেন, ঘরের পরিবেশে থাকলে কাজটা সহজ হয়। তাছাড়া নাথান এলিসও ফিটনেস নিয়ে কাজ করছে, তাই বাড়তি কাভার হিসেবে শন অ্যাবটকে দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও শন অ্যাবটের অভিজ্ঞতা এখানে বড় ফ্যাক্টর। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন তিনি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের সঙ্গে থাকার অভিজ্ঞতাও তার আছে। পাকিস্তান সফরের পর তাকে দলের সঙ্গেই রাখাটা স্বাভাবিক সিদ্ধান্ত বলেই মনে করছে বোর্ড।

অ্যাশেজ সিরিজের শুরুতেই হ্যামস্ট্রিং সমস্যায় পড়েছিলেন তিনি। এরপর সেই চোট সারাতে গিয়ে অ্যাকিলিসের সমস্যায় পড়েন। গত মাসে তিনি নিজেই জানিয়েছিলেন, সব ঠিক থাকলে বিশ্বকাপের শুরুতে খেলতে পারবেন বলে আশাবাদী। কিন্তু বাস্তবে এখনো পুরোপুরি ফিট নন তিনি।

অ্যাডাম জাম্পাকে নিয়েও পুরোপুরি স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে তিনি মাত্র দুই ওভার বল করেন। ব্যাটিংও নামেননি। বোর্ড জানিয়েছে, কুঁচকির টান থাকায় সতর্কতামূলকভাবেই তাকে ব্যবহার করা হয়নি।

এর আগেই বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স। পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে আর ঝুঁকিতে রাখা হয়নি। তার জায়গায় দলে ঢুকেছেন বেন ডোয়ারশুইস। একই সঙ্গে বাদ পড়েছেন ম্যাথিউ শর্ট, সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। আপাতত হ্যাজলউডের পুনর্বাসনের অগ্রগতির দিকেই নজর রাখেছে বোর্ড।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড:

মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউডসহ অভিজ্ঞদের সঙ্গে নতুন মুখও। আর বাড়তি নিরাপত্তা হিসেবে দলের সঙ্গে থাকছেন শন অ্যাবট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here