বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা

0
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম. সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, বিগত দিনে গোপালগঞ্জে কোনদিন নির্বাচন হয়নি। গোপালগঞ্জের কোনো উন্নয়ন হয়নি, ব্যক্তির উন্নয়ন হয়েছে। ছাত্র-জনতা, ভাই-বোনেরা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন।

শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটর শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এম. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। তাকে ও তার ছোট ছেলেকে চিকিৎসা নিতে দেয়নি। যে কারণে বিনা চিকিৎসার আরাফাত রহমান কোকো মারা গেছেন। আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে তারেক রহমান সুদূর প্রবাসে নির্বাসিত জীবনযাপন করছেন।

কর্মসূচির শুরুতে সদর উপজেলার আড়পাড়া থেকে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক ও জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here