ফেসবুকে ভিডিও থেকে আয় করা যাবে না

0
ফেসবুকে ভিডিও থেকে আয় করা যাবে না

ফেসবুক শুধু বিনোদনের বা সময় কাটানোর প্ল্যাটফর্ম নয়। অনেকেই এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কেউ পণ্য বিক্রি করছেন, কেউবা কনটেন্ট তৈরি করে আয় করছেন। তবে ফেসবুকের নতুন নিয়মে ভিডিও থেকে আর আয় করা যাবে না।

সম্প্রতি মেটা ঘোষণা করেছে, যেভাবে ব্যবহারকারীরা ফেসবুকে ভিডিও পোস্ট করেন কিংবা দেখেন, তাতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। নতুন যে ফিচার আসতে চলেছে তাতে ফেসবুকে আপলোড করা প্রত্যেকটা ভিডিও সেটা ছোটই হোক অথবা দীর্ঘই হোক, সেই সব ভিডিওই নিজে থেকে রিল হিসেবেই পোস্ট হবে। অর্থাৎ এবার থেকে আর ব্যবহারকারীকে ‘ভিডিও’ কিংবা ‘রিল’-এর মধ্যে কিছু বেছে নিতে হবে না। কারণ, এবার থেকে দুটোই একই হতে চলেছে। অর্থাৎ আয় হবে শুধু রিলস থেকেই।

এতদিন ফেসবুকে ভিডিও এবং রিলের জন্য আলাদা আলাদা টুল ছিল। এখন একটি সিঙ্গেল সিম্পল ইন্টারফেসে সব কিছুকে নিয়ে আসতে চলেছে মেটা। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ক্রিয়েট, এডিট এবং শেয়ার করতে সক্ষম হবেন। এই নতুন আপডেটের সঙ্গে সঙ্গে একাধিক ক্রিয়েটিভ টুলও পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here