প্রমাণ দেখান, আমি আর ক্রিকেট খেলব না : বিজয়

0
প্রমাণ দেখান, আমি আর ক্রিকেট খেলব না : বিজয়

ফিক্সিং সন্দেহে এনামুল হক বিজয়ের নাম ঘিরে ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। তাকে সবশেষ বিপিএলের আসর থেকে সরিয়ে রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটেও অনুপস্থিত ছিলেন এই ওপেনার।

তবে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে দলে নাম থাকলেও দেশের বাইরে অবস্থান করায় কোনো ম্যাচে অংশ নিতে পারেননি তিনি। পবিত্র ওমরাহ পালন শেষে মঙ্গলবার দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন বিজয়।

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি ওমরাহতে গিয়েছিলাম। তাওয়াফ করার সময় আমার সঙ্গে ১০ জন মানুষ কথা বলেছে, এ সম্মানটা আল্লাহ আমাকে দিয়েছে।’

তবে গত এক বছরে ক্রিকেটে পরিস্থিতি তাকে মানসিকভাবে আঘাত করেছে বলেও জানান বিজয়।

তিনি বলেন, আপনারা যে অসম্মান আমাকে দিয়েছেন গত এক বছর ধরে সেটা যথেস্ট একজন মানুষের জন্য।

অভিযোগের বিষয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বিজয়ের স্পষ্ট বক্তব্য, ‘যদি বোঝা যেতো প্রকাশ্যেই বোঝা যেতো যে আমি করতেছি (ফিক্সিং) কিনা। আর আমি এত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতাম না যে আমি কিছু করিনি। আমি তো বলছি আমি কিছু করিনি, করলে আপনি প্রমাণ দেখান। আমি আর ক্রিকেট খেলব না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here