প্রথম কোয়ালিফায়ারে আজ পাঞ্জাব বনাম বেঙ্গালুরু, জিতলেই ফাইনাল

0

আইপিএলের প্লে-অফ পর্বের খেলা গড়াবে আজ। প্রথম কোয়ালিফায়ারেই মাঠে নামছে ভারতের দুই প্রান্তের দুই শক্তিশালী দল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, আর পরাজিত দলের সামনে থাকবে আরেকটি সুযোগ।

চলতি মৌসুমে পাঞ্জাব ও বেঙ্গালুরু দেখিয়েছে নজরকাড়া ধারাবাহিকতা। তারই ফলস্বরূপ পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থান দখল করে প্লে-অফে জায়গা পাকা করেছে তারা।

এই হাইভোল্টেজ ম্যাচে নজর থাকবে একাধিক তারকার দিকে। ব্যাট হাতে নামবেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ফিল সল্ট, রজত পতিদার এবং জিতেশ শর্মা। বল হাতে লড়াই জমিয়ে তুলবেন অর্শদীপ সিং, মার্কো জেনসেন, লুঙ্গি এনগিডি ও ভুবনেশ্বর কুমার।

একদিকে পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং ও তরুণ প্রতিভা, অন্যদিকে বেঙ্গালুরুর অভিজ্ঞতা ও স্টার পারফর্মারদের ছড়াছড়ি। 

দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

পাঞ্জাব কিংস: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াধেরা, মার্কোস স্টোইনিস, শশাঙ্ক সিং, মার্কো জেনসেন, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, জাভিয়ার বার্টলেট।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার, মায়াঙ্ক আগরওয়াল, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি, যশ দয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here