নেত্রকোনার আওয়ামী লীগ নেতা চাঁপাইনবাবগঞ্জে আটক

0
নেত্রকোনার আওয়ামী লীগ নেতা চাঁপাইনবাবগঞ্জে আটক

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অজিত সরকারকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী খান পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার শিবগঞ্জ কানসার্ট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অজিত চাপাইনবাগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। 

জানা গেছে, অজিত সরকার জেলার খালিয়জুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩) ধারা অনুযায়ী মামলা রয়েছে। গত জুলাই ২ জুলাই বিএনপির অফিস ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার অভিযুক্তে একটি মামলায় অভিযুক্ত তিনি। ১৮৫ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/২৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজলুম মিয়া। 

এজাহারে উল্লেখ্য, অজিত বরণ সরকারসহ একাধিক ব্যক্তি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মাধ্যমে সহিংস কর্মকাণ্ডে যুক্ত ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি গত সাতদিন যাবৎ এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। মোবাইল প্রযুক্তি বা গোয়েন্দা নজর দারির ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়েছে।  

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী খান পাঠান আরও জানান, অজিত সরকারের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here