নির্বাচনে বান্দরবানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির সেক্টর কমান্ডার

0
নির্বাচনে বান্দরবানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির সেক্টর কমান্ডার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবান আসনে সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজিবির সেক্টর কমান্ডার রুবায়াত জামিল বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলার ৭টি উপজেলায় ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। তার মধ্যে ৯ বিজিবির অধীনে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ৭ প্লাটুন, ৩৮ বিজিবির অধীনে থানচি উপজেলায় ৭ প্লাটুন এবং ৫৭ বিজিবির অধীনে লামা ও আলীকদম উপজেলায় ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি বান্দরবান সেক্টরে ২২টি বেইজ ক্যাম্প থেকে নির্বাচনী পরিচালিত হবে।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি রিজার্ভ ফোর্স, ক-৯ ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে বিজিবির সার্বক্ষণিক নিরাপত্তা রয়েছে।

এ সময় বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ন এবং জোন কমান্ডার লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন এবং বলিপাড়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here