নারায়ণগঞ্জে বিএনপি নেতার উদ্যোগে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে পানি বিতরণ

0
নারায়ণগঞ্জে বিএনপি নেতার উদ্যোগে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে পানি বিতরণ

নারায়ণগঞ্জে মহানগর বিএনপি নেতা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অপেক্ষমান অভিভাবকদের মাঝে এই পানি বিতরণ করা হয়।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা এসে কেন্দ্রের আশেপাশে তাপদাহের মধ্যে অপেক্ষা করে, তাদের আভর্থ্যনা জানানোর জন্য আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। আমরা পর্যায়ক্রমে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আমাদের সেবা অব্যাহত রাখবো।

টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবক নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো:মুসা কামাল, মো:মিঠু, সুমন ভুইয়া, মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম, নাইম মোল্লা ও ইদ্রিস মিয়া সহ অন্যান্য মিলে এই সেবা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here