দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গেল ইংল্যান্ড

0
দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গেল ইংল্যান্ড

বিশ্বকাপের ম্যাচে ডালাস স্টেডিয়ামে সমানে সমানে খেলছে ইল্যান্ড ও ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম গোলে এগিয়েছে গেছে ইংলিশরা। ম্যাচের ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে অ্যান্ডারসনের একটি বল পেয়ে বেলিংহাম ফাঁকা জায়গায় এগিয়ে যান, এরপর গোলের কাছাকাছি পৌঁছে কোণাকোণি শটে গোল করেন তিনি।

এতে ম্যাচে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের নয় মিনিটে পেনাল্টিতে থেকে গোল করে হ্যারি কেইন। ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ ৩৬ মিনিট গোলে করেছেন ক্রোয়াশিয়ার মার্টিন বাতুরিনার। বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোল করেন তিনি। এর মধ্য দিয়ে সমতায় ফেরে দলটি। তবে ম্যাচের ৪২ মিনিটে কর্নার থেকে গোল করেন হ্যারি কেইন। ইংল্যান্ডের এ এগিয়ে থাকা বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে গোল আদায় করেন পেতার মুসা। এতে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড–ক্রোয়েশিয়া।

১৯৬৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর আর কখনও শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড। ছয় দশকের দীর্ঘ অপেক্ষা ও আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়েই এবার উত্তর আমেরিকা বিশ্বকাপে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘থ্রি লায়ন্স’রা। তাদের প্রথম পরীক্ষাই কঠিন—প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here