তারেক রহমানের সঙ্গে জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোট নেতাদের সাক্ষাৎ

0
তারেক রহমানের সঙ্গে জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোট নেতাদের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মনির হোসেন কাসেমীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নেতৃবৃন্দ আসন সমঝোতার ভিত্তিতে তারা বিএনপির সঙ্গে সারা দেশে ঐকমত্যের ভিত্তিতে একে অপরের সহযোগিতা করবেন বলে জানান।

তারেক রহমানের সঙ্গে জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোট নেতাদের সাক্ষাৎ 

এছাড়া, সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, সিনিয়র চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমেদ, মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, যুগ্ম-মহাসচিব মুফতী শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক, মুফতি মজির মুজিব, নির্বাহী সদস্য মাওলানা আবু সায়েম খালেদ, নির্বাহী সদস্য মাওলানা জাবুয়ের বিন মুহসীন, নির্বাহী সদস্য মাওলানা আলেম আল হুসাইন।

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তার জানিয়েছেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির সাথে ঐকমত্যের ভিত্তিতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here