টরন্টোতে ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপন

0
টরন্টোতে ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে কানাডার টরন্টোতে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করলো টরন্টো ফিল্ম ফোরাম। বাংলা সিনেমার অমর ক্লাসিক ‘সূবর্ণরেখা’ প্রদর্শনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

প্রদর্শনীর সূচনায় ও পরে ঋত্বিক ঘটকের জীবনদর্শন, চলচ্চিত্রভাবনা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক, মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ, ‘অন‍্যস্বর টরন্টো’র কর্ণধার আহমেদ হোসেন, চিত্রশিল্পী ইকবাল হাসান, শাহনেয়াজ হোসেন, এবং বইমেলা ও অন্যমেলা টরন্টোর সংগঠক সাদী আহমেদ ও নিয়াজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শওগাত আলী সাগর।

বক্তারা বলেন, ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণে তাঁর তুলনা অসীম। আবেগ মনন ও সংলাপের দৃশ্যের সংঘর্ষ নির্মাণে তাঁর সিনেমা ও প্রতিটি কাজে ছিল অভিনবত্ব। তিনি সিনেমার মাঝে মাঝে এমন এমন কিছু কাব্য মুহূর্ত তৈরি করতেন যা দর্শকের মনকে নাড়িয়ে দিয়ে গেছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

‘সূবর্ণরেখা’ ছবিটি দেখার পর দর্শকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। ছবিটি মূলত একটি বিখ্যাত বাংলা চলচ্চিত্র, যা দেশভাগ ও উদ্বাস্তু জীবনের প্রেক্ষাপটে নির্মিত। এই ছবিতে উদ্বাস্তু পরিবারের দুঃখ, কষ্ট এবং ছিন্নমূল হওয়ার বেদনা চিত্রিত হয়েছে। ছবিটি ইতিহাস ও ব্যক্তিগত জীবনের মর্মান্তিক সংঘাতকে তুলে ধরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here