জুলাই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহিদ কে, জানালেন সারজিস আলম

0

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহিদের নাম জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। 

পোস্টে তিনি লিখেন, “আপনারা কি জানেন এই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহিদ কে? ৩ মাসের একটা বাচ্চা! অসীম সাহসী এক মা ৩ মাসের বাচ্চা পেটে নিয়ে নিয়মিত আন্দোলন করেছেন। ৫ আগস্ট কোমরে লাঠি দিয়ে আঘাত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর কখনো মা হতে পারবে না এই শহিদের মা।”

তিনি আরও লিখেন, “বোন, আপনাকে আমরা কীভাবে মূল্যায়ন করবো? আশেপাশে থেকেও একটাবার বললেন না- ভাইয়া আমিও শহিদের মা! রাজশাহীর না গোটা দেশের সর্বকনিষ্ঠ শহিদ ‘শহিদ মুহাম্মদ’ (মা ভেবেছিল ছেলে হবে তাই এই নাম ঠিক করেছিলেন মনে মনে)।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here