চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

0

চাঁপাইনবাবগঞ্জে রবিবার (২৫ মে) রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে। জেলা শহরের বিভিন্ন মার্কেটসহ নিম্ন এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। 

রবিবার রাত থেকে জেলায় কখনো হালকা, কখনো মাঝারি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলা সদরে ৫০ মি.মি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের ফলে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চলের কিছু কিছু আমন ধানের জমি। টানা বৃষ্টিতে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষ। দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও।

আজ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরে উপস্থিতির হার একেবারেই নিম্নগামী। এদিকে গোমস্তাপুর উপজেলার আড্ডা-সারাইগাচ্ছি সড়কের দিঘা নামক স্থানে নির্মাণাধীন কার্লভাটের বিকল্প রাস্তাটি বৃষ্টিতে ধসে যাওয়ায় সেখানে একটি পণ্যবাহী ট্রাক উল্টে গর্তে পড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here