চট্টগ্রামের বিপক্ষে মুখ থুবড়ে পড়ল রাজশাহী

0
চট্টগ্রামের বিপক্ষে মুখ থুবড়ে পড়ল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ১৯তম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বোলিং তোপে মুখ থুবড়ে পড়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ব্যাট হাতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২৮ রান।

শুরুর দিকে ভালো সূচনা পেলেও চতুর্থ ওভারে মোহাম্মদ ওয়াসিমের বিদায়ের পর থেকেই ছন্দ হারায় রাজশাহী। নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমসহ শীর্ষ ব্যাটাররা ব্যর্থ হন। পুরো ইনিংসে রাজশাহীর কোনো ব্যাটারই ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মোহাম্মদ ওয়াসিম ও এস এম মেহরব। মুশফিকুর রহিম ও রায়ান বার্ল দুই অঙ্কে পৌঁছালেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। প্রথমবার একাদশে সুযোগ পাওয়া আকবর আলী ১৬ বলে করেন ১৭ রান।

শেষদিকে তানজিম হাসান সাকিব ১৪ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের বোলারদের মধ্যে আমের জামাল ছিলেন সবচেয়ে সফল। মাত্র ২৩ রান খরচ করে তিনটি উইকেট নেন তিনি। এ ছাড়া শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম দুটি করে উইকেট শিকার করে রাজশাহীর ব্যাটিং লাইনআপে ধস নামান।

রাজশাহীর ব্যাটিং ব্যর্থতায় সহজ লক্ষ্য পেয়ে ম্যাচে স্পষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চট্টগ্রাম রয়্যালস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here