খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

0
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বাগেরহাটে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হযরত খানজান (রহ.) মাজার শরীফ মাঠে বাগেরহাট সদরের সাবেক এম এ এইচ সেলিমের উদ্যোগে দোয়া মাহফিলে ১০ হাজারের বেশি সাধারণ মানুষ দুহাত তুলে মোনাজাত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট সদরের সাবেক এম এ এইচ সেলিম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক বিএনপি নেতা ও জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শেখ মাহাবুবুর রহমান টুটুল, মাদরাসা শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী এবং অন্যান্য সাধারণ মানুষ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here