কুয়ালালামপুরে মাসুদ সাঈদীকে সংবর্ধনা

0
কুয়ালালামপুরে মাসুদ সাঈদীকে সংবর্ধনা

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপির মালয়েশিয়া আগমন উপলক্ষে কুয়ালালামপুরে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭টায় কুয়ালালামপুরের একটি অভিজাত রেস্টুরেন্টে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের মালয়েশিয়া প্রবাসী শেয়ারহোল্ডারদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শেয়ারহোল্ডার, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক (প্রশাসন) মো. হাফিজুর রহমান এবং পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আবু তাইব রাশেদ। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ড. মোহাম্মদ বেলাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক। 

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপি মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের শ্রম, মেধা ও বিনিয়োগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here