কুয়ালালামপুরে মহান মে দিবস ও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

0
কুয়ালালামপুরে মহান মে দিবস ও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মহান মে দিবস ও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার উদ্যোগে আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরায় এটি অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি মো. আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এ সময় প্রবাসীদের সকল সমস্যা ও সম্ভাবনার সংবাদ গুরুত্ব দিয়ে বেশি বেশি তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস। এ সময় আরও বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা মো. কাজী সালাউদ্দিন, মো. জসিম উদ্দিন, প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, সাংবাদিক মো. আলী, বিডিএফসি মালয়েশিয়া সভাপতি আবদুল মবিন ভুইয়া প্রমুখ।

অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংবাদিক বৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মাসুম, আবদুর রহিম, মোহাম্মদ মিজান, বাবু সরকার, পলাশ তালুকদার, মোহাম্মদ বিল্লালসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here