কুড়িগ্রামে ২৫০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

0
কুড়িগ্রামে ২৫০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী এসএসসি,দাখিল ও সমমানের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা। শুক্রবার (১ আগস্ট) দুপুরে সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির  জেলা শাখার আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে ২ শত ৫০ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবাশ্বের আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক সিফাত আলম।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ শাহজালাল সবুজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদসহ অন্যান্যরা। 


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here