উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

0
উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে মো. আব্দুস সামাদ খদগীর (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ একই গ্রামের মৃত মাহাম খদগীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহুলিয়া কবরস্থানের উন্নয়নকাজ চলছিল। বিকেলে সেই কাজ তদারকি করতে সেখানে যান আব্দুস সামাদ খদগীর। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গ্রামের বাসিন্দা ও প্রভাষক ইকবাল হোসেন জানান, আব্দুস সামাদ খদগীর কবরস্থান পরিচালনা কমিটির সদস্য ছিলেন এবং উন্নয়নকাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here