ইরানের সঙ্গে চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প

0
ইরানের সঙ্গে চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে জোরালো সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে একটি ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পাশাপাশি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা জানান। একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে স্থায়ীভাবে বিরত রেখেছে উল্লেখ করেন তিনি।

ফ্রান্সে জি৭ শীর্ষ সম্মেলনের পর এক দীর্ঘ সংবাদ সম্মেলনে ট্রাম্প বারবার এই চুক্তিকে সামরিক শক্তি ও কূটনীতির সমন্বয়ে সম্ভব হওয়া একটি যুগান্তকারী সাফল্য হিসেবে বর্ণনা করেছেন।

ট্রাম্প বলেন, রবিবার আমরা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছি, যা আমাদের নির্ধারিত সমস্ত লক্ষের চেয়ে বেশি অর্জন করেছি। বর্তমান সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ছিল এর মূল উদ্দেশ্য।

ট্রাম্প যুক্তি দেন, সামরিক অভিযান অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা দীর্ঘায়িত হতো এবং বৈশ্বিক জ্বালানি বাজার বিঘ্নিত হতো। তিনি বলেন, আমরা যদি এই চুক্তি না করতাম, তাহলে হয়তো আরও তিন সপ্তাহ দুই সপ্তাহ কিংবা চার সপ্তাহ বা দুই বছর ধরে বোমা ফেলতে হতো বলে জানান ট্রাম্প।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছেন, এই চুক্তিতে এই নিশ্চয়তা রয়েছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র উৎপাদন, সংগ্রহ বা ক্রয় করবে না।

সূত্র: গাল্ফ নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here