ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল কারাগারে

0
ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল কারাগারে

ইয়াবা ও গাঁজাসহ আটক বরিশাল মহানগর পুলিশের এক কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বরিশাল মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নাজমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ আদেশ দেন।

আটক কনস্টেবল তানহাদ আহামেদ নিরব (২৭) বরিশাল মহানগর পুলিশের রেশন শাখায় কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাজ্জাক স্মৃতি কলোনির প্রবেশমুখে অভিযান চালায় স্টিমারঘাট ফাঁড়ির একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নিরবকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পেট্রোলিয়াম জেলির কৌটা থেকে পাঁচ পিস ইয়াবা এবং পকেট থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার এসআই মো. শিহাবউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে ঘটনার পরপরই কনস্টেবল নিরবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here