‎‎‎আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  উঠান বৈঠক অনুষ্ঠিত 

0

আজ শুক্রবার (০৫-০৯-২০২৫ইং) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা করণে পাথালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে (গকুল নগর ঈদগাঁ মাঠ ) বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক এর আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here