আলোচনার দ্বিতীয় দিনেই যুক্তরাষ্ট্রের পথে জেডি ভ্যান্স

0
আলোচনার দ্বিতীয় দিনেই যুক্তরাষ্ট্রের পথে জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার দ্বিতীয় দিনেই সুইজারল্যান্ডে ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই জায়গাটি যতই সুন্দর হোক না কেন, আমি এখানে আগামী ৬০ দিন থাকতে পারব না। আমি শিগগিরই যুক্তরাষ্ট্রে আমার নিজ বাড়িতে ফিরে যাচ্ছি।

কিন্তু কারিগরি দলগুলো যথাযথ তত্ত্বাবধানে কাজ করে যাবে, যাতে আমরা সকলের জন্য গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো অর্জন করতে পারি। ভ্যান্স বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, আমরা এমন একটি প্রক্রিয়া তৈরি করতে চেয়েছিলাম, আমরা যদি কখনো ইরানের সম্পদ অবমুক্ত করি। তবে আমরা নিশ্চিত করতে পারব, সেই ইরানি অর্থ ইরানের জনগণের উপকারে ব্যবহৃত হবে, সন্ত্রাসবাদে অর্থায়নের জন্য নয়।

ইরানে জাতিসংঘের পরিদর্শকদের ফিরে যাওয়াকে স্বাগত জানালেন ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, প্রাথমিক চুক্তি মেনে চলা হচ্ছে কি না, তা যাচাই করতে আইএএইএ-র পারমাণবিক পরিদর্শকরা ইরানে ফিরতে চলেছেন। আমরা আশা করি, একটি চূড়ান্ত চুক্তি এবং একটি স্থায়ী নিষ্পত্তিতে পৌঁছাতে পারবো। পারমাণবিক পরিদর্শকরা কখন কাজ শুরু করবেন, সেই পরিপ্রেক্ষিতে আমাদের সকলেরই এটি উদযাপন করা উচিত।

মার্কিন উপরাষ্ট্রপতি বলেন, তিনি গতকাল রাত ২টার সময় সময় জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের অগ্রগতি সম্পর্কে জানাতে ফোন করেছিলেন, কিন্তু কেউ ফোন ধরেননি।

ভ্যান্স বলেন, আপনারা যেমনটা আশা করতে পারেন, ভোর দুইটোর সময় খুব কম লোকই তাদের ফোন ধরেন। আমি আশা করি, অন্তত এই সপ্তাহে এমনটা ঘটবে, কিন্তু আমরা মনে করি পরিদর্শকদের এবং আইএএইএ-র সঙ্গে এই ধরনের কিছু আলোচনা আজই হতে পারে।

জেডি ভ্যান্স বলেছেন, ইরানি প্রতিনিধিদল আলোচনা ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিল। এমনকি সামাজিক মাধ্যমে এমন হুমকি দেওয়া হয়েছিল। ​​তবে গতকাল রাত ১টার পরেও আলোচনা চলছিল। তারা আলোচনা ছেড়ে না গিয়ে যুক্তরাষ্ট্রের কারিগরি দলের সঙ্গে কাজ করছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি আলোচনা শুরু হয়েছে। সোমবার (২২ জুন) এই মুখপাত্র বলেন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এই আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র: সিএনএন, আলজাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here