আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

0
আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে আরও ২১৮.৫০ মিলিয়ন বা ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৪১৫ কোটি ২০ লাখ বা ৪.১৫ বিলিয়ন ডলার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here