চলতি মৌসুমে অ্যাটাকিং পজিশনে আরও শক্তিশালী করতে চমক নিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি। এফসি বোর্নমাউথ থেকে সাড়ে ৬২ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে ঘানাইয়ান লেফট উইঙ্গার অ্যান্টোনি সিমিওনেকে দলে ভিড়িয়েছে তারা। এই বিশাল অর্থ পর্যায়ক্রমে পরিশোধের সুযোগ পাবে ম্যানসিটি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে ম্যানসিটি জানিয়েছে, ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন হয়েছে। ইতিহাদ স্টেডিয়ামে সিমিওনে পরবেন ৪২ নম্বর জার্সি। এই জার্সিটি আগে সিটির কিংবদন্তি ইয়াইয়া তুরে পরতেন, যিনি ক্লাবটির হয়ে আট বছরে একাধিক প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন।
সিটির সঙ্গে চুক্তির পর সিমিওনে বলেন, আমি খুবই গর্বিত ম্যানসিটির সদস্য হতে পেরে। সিটির মতো জায়ান্ট ক্লাবে যোগ দিতে পেরে।
ঘানা জাতীয় দলের এই স্ট্রাইকার আরও বলেন, ম্যানসিটি সর্বোচ্চ স্ট্যান্ডার্ড অনুরসরণ করে এবং ক্লাবটিতে বিশ্বসেরা সব প্লেয়ার রয়েছেন। এখানকার সুযোগ সুবিধা বিশ্বমানের এবং এখানে একজন বিশ্বমানের কোচ রয়েছেন। এর আগে ১০ মিলিয়ন ইউরোতে ব্রিস্টল সিটি থেকে বোর্নমাউথে যোগ দিয়েছিলেন তিনি। এছাড়া সান্ডারল্যান্ডেও ধারে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ঘানাইয়ান তারকার।
অ্যান্টোনি প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ১০ গোল করেছেন। রয়েছে তিনটি অ্যাসিস্ট। লিগে তৃতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। শীর্ষে আর্লিং হলান্ড। ২০ গোল নরয়েজিয়ান ফরোর্ড। ইগার থিয়াগো রয়েছেন দ্বিতীয়তে। ব্রাজিল ফরোয়ার্ডের গোল ১৬টি।

