অনন্য উচ্চতায় রোনালদো

0
অনন্য উচ্চতায় রোনালদো

দেশের হয়ে সম্ভাব্য শেষ বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে অনেকটা বিবর্ণ ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের বেশ সুযোগ পেলেও গোল করতে পারেন নি। তবে এ ম্যাচের মধ্যে দিয়ে আরেকটি কৃতি গড়লেন এই ফুটবলার।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ডে নাম লেখালেন। তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের হয়ে মাঠে নেমে এই কীর্তি গড়েন।

রোনালদো কানাডার সাবেক অধিনায়ক আতিবা হাচিনসনের রেকর্ডটি ভেঙেছেন। ২০২২ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩৯ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নেমেছিলেন। ৪১ বছর বয়সী রোনালদো তাকে পেছনে ফেলেছেন।

এছাড়া ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে লিওনেল মেসিকে ছুঁয়েছেন তিনি। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় আসর খেলার কীর্তি গড়েন আর্জেন্টিনা তারকা। পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়েন মেসি। ছয়টি ভিন্ন আসরে গোল করে তাকে  ছাপিয়ে যাওয়ার সুযোগ রোনালদোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here